Somoy TV
ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর রোববার (২৯ মার্চ) দুপুরে প্রথম কর্মদিবসে প্রেস ব্রিফিংয়ে এই প্রতিশ্রুতি দেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অবাধ তথ্য প্রবাহে আমি বিশ্বাস করি। কিন্তু অপতথ্য বা এআইয়ের মাধ্যমে ভুল তথ্য প্রবাহ বন্ধে সতর্ক থাকতে হবে।’ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রধান বিচারপতির সঙ্গে কথা বলব। বিশ্বাস করি তিনি আমার অনুরোধ বিবেচনা করবেন।’ আরও পড়ুন: রাষ্ট্রের স্বার্থে কাজ করব: অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস বলেন, ‘শিক্ষাগত জীবনে বেগম খালেদা জিয়া আমাকে কূটনীতিকের চাকরি দিয়েছিলেন। এর জন্য তার কাছে আমি আজীবন কৃতজ্ঞ।’ ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করেন জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের সময় দলীয় বিষয় বিবেচনা করা হবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থে আমি কাজ করব। আমার নিরপেক্ষ আদর্শের জায়গায় আমি অটল থাকব। ফলে কোনো তদবির বা দুর্নীতিকে আমি সুযোগ দিব না।’ ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যেন কারো বিচার বাধাগ্রস্ত না হয়। এছাড়া তরুণ আইনজীবীদের যত দ্রুত বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণেও সাহায্য করতে চাই।’
Go to News Site