Somoy TV
মারা গেছেন 'ব্যাক টু দ্য ফিউচার' ও ‘টপ গান’ খ্যাত অভিনেতা জেমস টলকান। মৃত্যুকালে হলিউডের এ কিংবদন্তি অভিনেতার বয়স হয়েছিল ৯৪ বছর।বৃহস্পতিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সারানাক লেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তার বিদায়ের খবর। ১৯৩১ সালের ২০ জুন মিশিগানের ক্যালুমেটে জন্মগ্রহণ করেন জেমস টলকান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেয়ার পর তিনিকো কলেজ এবং আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করেন তিনি। পরে নিউইয়র্কে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন কিংবদন্তি শিক্ষকস্টেলা অ্যাডলার ও লি স্ট্রাসবার্গের কাছে। পাঁচ দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত ছিল তার অভিনয়জীবন। ১৯৬০ সালে 'নেকেড সিটি' টেলিভিশন সিরিজ দিয়ে শুরু হয় তার যাত্রা। সবশেষ তাকে দেখা গেছে ২০১৫ সালের চলচ্চিত্র 'বোন টমাহক'এ। তবে 'ব্যাক টু দ্য ফিউচার' সিরিজে 'মিস্টার স্ট্রিকল্যান্ড' চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান তিনি। এছাড়া টম ক্রুজ অভিনীত 'টপ গান' সিনেমায় 'স্টিঙ্গার' নামে পরিচিত কমান্ডার টম জারডিয়ান চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেন জেমস। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'ওয়ার গেমস', 'স্টিলেটো', 'অ্যাবডাকশন', 'দ্য অ্যামিটিভিল হরর', 'অফ বিট'সহ আরও বহু চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ। আরও পড়ুন: ক্যানসারের কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী ব্যক্তিগত জীবনে জেমস টলকানের স্ত্রী পারমেলি ওয়েলস। ১৯৭১ সালে 'পিংকভিল' নামের একটি অফ-ব্রডওয়ে নাটকে কাজ করতে গিয়ে তাদের পরিচয় পরিণয়ে রূপ নেয়। অভিনেতার মৃত্যুতে তার পরিবার স্থানীয় প্রাণী আশ্রয়কেন্দ্র বা প্রাণী সুরক্ষা সংস্থায় অনুদান দেয়ার আহ্বান জানিয়েছে ভক্তদের। আরও পড়ুন: কোরিয়ান অভিনেতার রহস্যজনক মৃত্যু, কারণ জানাতে চায় না পরিবার!
Go to News Site