Somoy TV
পাকিস্তান জাতীয় দলের সঙ্গে কাটানো সময় নিয়ে অবশেষে খোলামেলা কথা বলেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ও কোচ জেসন গিলেস্পি। পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে সংক্ষিপ্ত মেয়াদ শেষ হওয়ার পর নিজের অভিজ্ঞতা ও হতাশার দিকগুলো সামনে এনেছেন তিনি।বর্তমানে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসম্যানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গিলেস্পি। এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পিএসিবি'র সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই। তার ভাষায়, 'আমি আমার দায়িত্ব শেষ করেছি, এখন সবাই এগিয়ে গেছি। এখানে কোনো সমস্যা বা নাটক নেই।'তবে 'উইসডেন ক্রিকেট উইকলি' পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেখানে গিলেস্পি স্বীকার করেন, পাকিস্তানে কোচিংয়ের অভিজ্ঞতা তার ক্যারিয়ারে বড় ধরনের হতাশা তৈরি করেছে। সাবেক এই অজি পেসার বলেন, 'এটি আমার কোচিংয়ের প্রতি আগ্রহে নেতিবাচক প্রভাব ফেলেছে।'আরও পড়ুন: আমেরিকার লিগে অশ্বিনগিলেস্পি আরও জানান, এই অভিজ্ঞতার পর তিনি পূর্ণকালীন কোচিংয়ে ফিরবেন কি না, তা নিয়েই এখন অনিশ্চয়তায় রয়েছেন। এমনকি ভবিষ্যতে অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব পেলেও আপাতত সে পথে হাঁটার আগ্রহ নেই বলে জানান তিনি।২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দায়িত্ব নেয়া গিলেস্পির অধ্যায় শেষ হয় একই বছরের ডিসেম্বরে। দায়িত্ব পালনকালে দলীয় ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। বিশেষ করে সাবেক টিম ম্যানেজার আকিব জাভেদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলেও ইঙ্গিত দেন।
Go to News Site