ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
Somoy TV

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুনবাহী একটি চলন্ত ট্রাকে আগুন লেগেছে। শনিবার (২৮ মার্চ) রাতে মহাসড়কের ঢাকাগামী অংশের মোগড়াপাড়া সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের সাদিপুর এলাকায় হঠাৎ করে চুনবাহী চলন্ত ট্রাকে আগুন জ্বলে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকচালক ও সহকারীরা মিলে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে নিজেরাই আগুন নেভাতে সক্ষম হন।আরও পড়ুন: মহাসড়কে চলন্ত ট্রাকে আগুনস্থানীয়রা জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয় হলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। কোনো ধরনের যানজটেরও সৃষ্টি হয়নি।এ বিষয়ে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক বিষ্ণ পদ শর্মা সময় সংবাদকে বলেন, ‘আমরা এ ধরণের কোনো ম্যাসেজ পাইনি। কেউ আমাদের কিছু জানায়নি কিংবা অভিযোগও করেনি।’

Go to News Site