রংপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, একাত্মতা ঘোষণা পাম্প মালিক সমিতির
Somoy TV

রংপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, একাত্মতা ঘোষণা পাম্প মালিক সমিতির

জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।রোববার (২৯ মার্চ) সকাল ৮ টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল বহনকারী ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। জানা গেছে,  শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানি) থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল) নিয়ে নীলফামারীর যাচ্ছিল। পথে তেলবাহি লরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় গাড়ির কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি (হেলপার) রিফাত মেরামতের কাজ করছিলেন। এসময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেলবাহি লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরি সার্চ করে লরির কেবিনে দুটি জারকিনে (ক্যান) ১০ লিটার পেট্রোল ও দুই লিটার ডিজেল পান। ওই তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। আরও পড়ুন: দাবি মেনে নেয়ায় কর্মবিরতি প্রত্যাহার বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিককদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে বদলি করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে। আরও পড়ুন: দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত এদিকে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প  ও জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি এটিএম হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক রজব আলী সরকার ব্যাংলোরি শ্রমিক ইউনিয়নের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।

Go to News Site