হবিগঞ্জে লরি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Boishakhi News24

হবিগঞ্জে লরি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরির নিচে পিষ্ট হয়ে মোতালিব মিয়া (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোতালিব নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে। শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের শেওড়াতুলী এলাকায় আকঞ্জি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোতালিব মিয়া মোটরসাইকেলযোগে বাহুবল থেকে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির (সিলেট ড-৪১-০০৬২) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি মোটরসাইকেলসহ লরির চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই Read More

Go to News Site