Somoy TV
নেত্রকোনার কেন্দুয়ায় সাইডুলি নদী থেকে এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সাইডুলি নদী থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে নেত্রকোনা মর্গে পাঠানো হয়।আরও পড়ুন: পুকুরে নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধারএ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, সকাল ৯টার দিকে আমরা খবর পাই। ওখানে যেতে যেতে প্রায় ১১টা বেজে যায়। নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ মনে হয়েছে। পরে আমরা মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠাই।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
Go to News Site