এবার প্রতারণা মামলায় রিমান্ডে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ
Somoy TV

এবার প্রতারণা মামলায় রিমান্ডে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ

এবার রাজধানীর পল্টন থানার প্রতারণা মামলায় সাবেক সংসদ সদস্য ও আবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৯ মার্চ) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে, সকালে আদালতে তুলে রাজধানীর পল্টন থানার প্রতারণার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি। আরও পড়ুন: ৭ এপ্রিল খালেদ-মাসুদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গত ২৩ মার্চ ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মানবপাচারের অভিযোগে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত। মাসুদ উদ্দিন চৌধুরীকে বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাইয়ে হত্যার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। আগামী ৭ এপ্রিল তাকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

Go to News Site