Somoy TV
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র ৪ দিনের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে ওসিকে প্রত্যাহারের বিষয়টি জানা যায়।এর আগে শনিবার (২৮ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।গত ২৪ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে শিবচর থানায় যোগদান করেন।জানা গেছে, শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গত ২৪ মার্চ যোগদান করেন আমির হোসেন সেরনিয়াবাত। মাত্র ৪ দিনের মধ্যেই শনিবার তাকে ক্লোজড করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি।আরও পড়ুন: শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহারএ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দীন কাদের বলেন, ‘ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোনো কারণ নেই। স্বাভাবিকভাবেই তাকে প্রত্যাহার করা হয়েছে।’প্রসঙ্গত, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে দীর্ঘদিন শিবচর থানায় এরআগে উপ-পরিদর্শক এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Go to News Site