Somoy TV
রাজশাহীর মোহনপুরে কামরুল হাসান মিঠু (৪০) নামে এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।রোববার (২৯ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে কামরুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।এর আগে শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: কুড়িগ্রামে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটকএ দিকে স্বজনদের দাবি, জমিতে পানি যাওয়া নিয়ে বিরোধে কামরুল হাসান মিঠুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত মো. সাদ্দামের বিচার দাবি করেছেন তারা।নিহত কামরুল হাসান মিঠু উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি করিসা দুর্গাপুর গ্রামে।এ দিকে এ ঘটনার পরই অভিযুক্ত মো. সাদ্দাম (২৮) আত্মগোপনে চলে যান।আরও পড়ুন: মুন্সীগঞ্জে ঈদের দিন যুবককে কুপিয়ে হত্যামোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ামিন আলী জানান, গত শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিজ জমিতে সেচ দেয়ার সময় পাইপ ফেটে কিছু পানি পাশের সাদ্দামের পেঁয়াজ ক্ষেতে চলে যায়। এ নিয়ে বিরোধের জেরে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
Go to News Site