আবারও মিনি স্মার্টওয়াচ আনলো অপ্পো
Jagonews24

আবারও মিনি স্মার্টওয়াচ আনলো অপ্পো

স্মার্টওয়াচ বাজারে নতুন চমক আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপ্পো। সম্প্রতি একটি ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, কোম্পানি তাদের স্মার্টওয়াচ সিরিজে ছোট আকারের একটি নতুন মডেল যোগ করার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য এই ডিভাইসটির নাম হতে পারে অপ্পো ওয়াচ এক্স৩ মিনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই স্মার্টওয়াচটি মূলত সেইসব ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে, যারা হালকা ও ছোট আকারের পরিধানযোগ্য ডিভাইস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যদিও এখনো কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে প্রযুক্তি মহলে ইতোমধ্যে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিচিত টিপস্টার ইভান ব্লাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে এই স্মার্টওয়াচের সম্ভাব্য রেন্ডার শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, ডিভাইসটি তুলনামূলকভাবে ছোট ও স্লিম ডিজাইনের হতে পারে। যদিও এই ফাঁস হওয়া ছবির সঙ্গে কোনো অফিসিয়াল স্পেসিফিকেশন দেওয়া হয়নি, তবু এর মাধ্যমে প্রথমবারের মতো ডিভাইসটির সম্ভাব্য নকশা সামনে এসেছে। আরও পড়ুনস্মার্টওয়াচে কেন নিজের ছবি বসাচ্ছেন ব্যবহারকারীরা?একবার চার্জে ৩৩ দিন চলবে এই স্মার্টওয়াচ প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অপ্পোর আগের পণ্য উন্মোচনের ধারা অনুসরণ করলে এই স্মার্টওয়াচটি খুব শিগগিরই বাজারে আসতে পারে। কোম্পানিটি এর আগে অপ্পো ওয়াচ এক্স৩ মডেলটি উন্মোচন করেছে। অতীতে দেখা গেছে, বড় মডেল বাজারে আনার কিছুদিনের মধ্যেই তার ছোট সংস্করণও প্রকাশ করে অপ্পো। উদাহরণ হিসেবে বলা যায়, গত বছর মার্চে অপ্পো ওয়াচ এক্স২ লঞ্চ করার পর এপ্রিলেই তার ছোট সংস্করণ অপ্পো ওয়াচ এক্স২ মিনি বাজারে আনা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় থাকলে নতুন মডেলটি এপ্রিলের শুরুতেই উন্মোচিত হতে পারে। বর্তমানে অপ্পো ওয়াচ এক্স৩ স্মার্টওয়াচটি ৪৭ মিলিমিটার কেস সাইজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এর মিনি সংস্করণটি প্রায় ৪৩ মিলিমিটার কেসসহ বাজারে আসতে পারে। এতে করে ছোট কব্জির ব্যবহারকারীদের জন্য এটি আরও আরামদায়ক হবে। অপ্পো এর আগেও একই মডেলের বড় ও ছোট দুটি সংস্করণ বাজারে এনে ইতিবাচক সাড়া পেয়েছিল। ফলে নতুন মিনি সংস্করণটিও একই ধরনের অভিজ্ঞতা বজায় রেখে তুলনামূলক হালকা ও কম ভারী ডিভাইস হিসেবে আসতে পারে। সূত্র: গ্যাজেট ৩৬০ কেএসকে

Go to News Site