Somoy TV
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এক বছরের চুক্তিতে তিনি নিয়োগ পেয়েছিলেন।আদেশটি বাতিল করে শনিবার (২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চের প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগের আদেশটি বাতিল করা হলো। গত ২৪ মার্চ তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী আব্দুর রশীদ মিয়াকে তার অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। আরও পড়ুন: গাড়িতে ৩৭ লাখ টাকা: এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা এর আগে চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী ছিলেন রশীদ মিয়া। এরপর তিনি অবসরে যান। ওই সময় দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। নতুন করে তাকে আবার নিয়োগ দেয়ায় বিষয়টি বিতর্কের জন্ম দেয়।
Go to News Site