Somoy TV
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৯ মার্চ) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এরআগে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানার খলিসাখালী গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন: কোটালীপাড়ার উপজেলার বর্ষাপাড়া গ্রামের হাফিজুর বিশ্বাস (৩৫), কাউছার বিশ্বাস (৪২), কুব্বাত বিশ্বাস (৫৫), শ্রাবণ বিশ্বাস (১৯), পান্না বিশ্বাস (৪৮) ও রুমান বিশ্বাস (১৮)।আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে রোগীকে কুপিয়ে জখমপুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার বর্ষাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাসকে (২৬) মারপিট করে প্রতিপক্ষের লোকজন। পরদিন শুক্রবার সকালে তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে সেখানে পুনরায় হামলার শিকার হন তিনি।প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে ১১ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) সফর আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে।আরও পড়ুন: গ্যারেজে ঢুকে ডাকাতি, বাধা দেয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখমশনিবার দিবাগত রাত ৩টার দিকে নড়াইল জেলার নড়াগাতী থানার খলিসাখালী গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, হাসপাতালে ঢুকে হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মামলার পরপরই আমরা আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করি এবং সফলভাবে ছয়জনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Go to News Site