Somoy TV
বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে বাপা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা’র প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব জান্নাতুল ফেরদৌস। এ সময় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট অর্থ) উজমা চৌধুরী, সহ-সভাপতি ও প্যারাগন এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা অংশীদার বোয়ালখালী এগ্রো বেইজড ইন্ডাস্ট্রিজ ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ। আরও পড়ুন: সংবিধান সংশোধনে এমপিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ২০২৫ সালের ৩ ডিসেম্বর যুগ্ম সচিব (এফটিএ), বাণিজ্য মন্ত্রণালয়কে বাপা’র নির্বাচনকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে। পরবর্তীতে, বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন বোর্ড চলতি বছরের ৮ জানুয়ারি নির্বাচনি তফশিল ঘোষণা করে এবং আগামী ১১ এপ্রিল ২০২৬ তারিখে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে। তবে প্রার্থিতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় ১৫ সদস্যবিশিষ্ট বাপা’র কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এর পরিপ্রেক্ষিতে, গত ১৫ মার্চ নবনির্বাচিত কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের মানতে হবে ১১ নির্দেশনা রোববার (২৯ মার্চ) বিকেলে প্রশাসক কর্তৃক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী কমিটির সভাপতি আবুল হাসেম, চেয়ারম্যান সজীব গ্রুপ ও সাধারণ সম্পাদক ইকতাদুল হক, প্রোপাইটর আহমেদ অ্যান্ড কোংসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে বিদায়ী প্রশাসক-এর কর্মদক্ষতার প্রশংসা করেন এবং কার্য পরিচালনার জন্য তাকে ধন্যবাদ জানান। আগামী দিনে বাপা’র কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে উপস্থিত সকলে বর্তমান কমিটির সাফল্য কামনা করেন।
Go to News Site