Somoy TV
মাত্র ৪৪ দিন আর ৭টি ম্যাচ; টটেনহ্যাম হটস্পার থেকে ইগর টুডরকে স্যুটকেস গুছাতে হলো এই স্বল্প সময়েই। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তার হতাশাজনক সময়ের ইতি টানল ক্লাবটি। এই ক্রোয়েশিয়ান কোচকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার।গত ১৩ ফেব্রুয়ারি থমাস ফ্রাঙ্কের উত্তরসূরি হিসেবে জুভেন্টাস ও অলিম্পিক মার্শেইয়ের সাবেক কোচ টুডরকে কোচ হিসেবে নিয়োগ দেয় টটেনহ্যাম। তবে প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কা বাড়তে থাকায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে।২০২৫-২৬ মৌসুমের ৭টি ম্যাচ বাকি থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্পার্স। বর্তমানে দলটি অবনমন অঞ্চলের ঠিক এক ধাপ উপরে এবং মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছে।টুডরের অধীনে ৫টি প্রিমিয়ার লিগ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে টটেনহ্যাম, লিভারপুলের সঙ্গে ১-১ ড্র থেকে। এছাড়া অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৭-৫ অ্যাগ্রিগেট ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেয় তারা।অবনমনের আশঙ্কা মাথায় রেখে কোচিং পজিশনে আবার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্পার্স। টুডরের চুক্তি মূলত আসন্ন গ্রীষ্ম পর্যন্ত থাকার কথা ছিল, তবে সেটি আগেভাগেই শেষ করা হয়েছে। আরও পড়ুন: বার্সা থেকে মেসির বিদায়ে দোষ কার? বিস্ফোরক দাবি সাবেক প্রেসিডেন্টেরক্লাবের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, 'আমরা নিশ্চিত করছি যে, প্রধান কোচ ইগর টুডর পারস্পরিক সমঝোতায় অবিলম্বে ক্লাব ছেড়ে যাচ্ছেন। গোলকিপিং কোচ টমিস্লাভ রোগিচ ও ফিজিক্যাল কোচ রিকার্দো রাগনাচ্চিও তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। গত ছয় সপ্তাহে তাদের পরিশ্রমের জন্য আমরা ধন্যবাদ জানাই। সম্প্রতি টুডরের ব্যক্তিগত শোকের বিষয়টিও আমরা উপলব্ধি করছি এবং তার ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। নতুন কোচ নিয়ে শিগগিরই আপডেট দেওয়া হবে।'দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বিরতির পর খুব শিগগিরই নতুন কোচ নিয়োগ দিতে চায় স্পার্স, যাতে ১২ এপ্রিল সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতির সময় পাওয়া যায়।নতুন কোচ না আসা পর্যন্ত টুডরের সহকারী ব্রুনো সালটর দলের অনুশীলন পরিচালনা করবেন।সর্বশেষ নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-০ ব্যবধানে হারের পরই টুডরের চাকরি যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই হারের ফলে স্পার্স লিগ টেবিলে ১৭তম স্থানে নেমে যায়।টুডরের অধীনে শুরুটাও ছিল হতাশাজনক, আর্সেনাল, ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের কাছে টানা তিন ম্যাচ হেরে বসেন তিনি। ২০০৪ সালে মার্টিন জোলের পর টটেনহ্যামের ইতিহাসে এমন শুরু করা দ্বিতীয় কোচ তিনি।আরও পড়ুন: ‘মাথাই ঠিক করবে অবসর’—রোনালদো প্রসঙ্গে পর্তুগাল কোচএখন মৌসুমে তৃতীয়বারের মতো কোচ খুঁজছে স্পার্স, শেষবার এমন হয়েছিল ২০২২-২৩ মৌসুমে, যখন অ্যান্টনিও কন্তে, ক্রস্টিয়ান স্টেলিনি ও রায়ান ম্যাসন একের পর এক দায়িত্ব পালন করেন।নতুন কোচ হিসেবে সাবেক ব্রাইটন কোচ রবার্তো ডি জার্বিকে প্রধান টার্গেট করা হয়েছে। তবে তিনি মৌসুম শেষে দায়িত্ব নিতে আগ্রহী, এখনই নয়। এছাড়া ম্যাসন গ্রিনউডকে সমর্থন দেওয়ার কারণে তার নিয়োগে টটেনহ্যামের কিছু সমর্থক গোষ্ঠীর আপত্তিও রয়েছে।
Go to News Site