Somoy TV
প্রশাসনের আশ্বাসে ১২ ঘণ্টা পর অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) রাত থেকেই রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়।শ্রমিক হয়রানীর প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। রোববার সকাল ৮টা থেকে চলমান কর্মসূচির প্রায় ১২ ঘণ্টা পর পার্বতীপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সন্ধ্যায় এ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে রংপুর বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।জানা যায়, শ্রমিকদের মুক্তি ও নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়ার বদলির দাবিতে রোববার সকাল থেকে ট্যাংকলরি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এবং পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়।দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোল চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশ বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আরও পড়ুন: রংপুরে ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, একাত্মতা ঘোষণা পাম্প মালিক সমিতিরট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু) বলেন, ‘অবিলম্বে জেলহাজতে পাঠানো শ্রমিকদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের বাহিরে বদলি করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়া হবে।’এরই অংশ হিসেবে সংকট নিরসনে রোববার বিকেলে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু এবং পুলিশ প্রশাসনের পক্ষে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস।এ সময় জেলা প্রশাসনের নির্দেশে ঘটনার শিকার শ্রমিক ইউনিয়নের সদস্যকে সোমবার দুপুরের মধ্যে জামিন করানোর আশ্বাস দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এরই প্রেক্ষিতে আগামীকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়েছে।আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণাবিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু।তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেছে শ্রমিকরা। বর্তমানে ডিপো থেকে গাড়িতে তেল লোড করা হচ্ছে। সোমবার সকাল ৭টা থেকে আবারও ডিপোর কার্যক্রম শুরু হবে।’জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলগেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানি) থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রল) নিয়ে নীলফামারীর যাচ্ছিল। পথিমধ্যে নীলফামারী জেলা শহরের রেলগেট এলাকায় তেলবাহী লরিতে যান্ত্রিকত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। গাড়ির কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ এবং তার সহকারী (হেলপার) রিফাত গাড়ি মেরামতের কাজ করছিলেন।এ সময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেলবাহী লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরি সার্চ করে এর কেবিনে থাকা দুটি জারকিনে (ক্যান) মোট ১৩ লিটার (১০ লিটার পেট্রোল ও ৩ লিটার ডিজেল) জ্বালানি তেল পান।পরে ট্যাংকলরিটি আটক করে তিনি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিয়ে যান। ওই ১৩ লিটার তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালকের সহকারী রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।
Go to News Site