Somoy TV
বৈশ্বিক পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের পথ বের করতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পেট্রোল, পাম্প মালিক, পরিবহন নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, কৃষিবিভাগসহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভা করেছে জেলা প্রশাসন।রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।‘চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় সংক্রান্ত’ এ সভায় জানানো হয়, প্রকৃত কৃষকদের চিহ্নিত করতে এখন থেকে কৃষকরা প্রথমে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং পরে উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়ন নিয়ে ফিলিংস্টেশনগুলোতে গেলে তারা জ্বালানি তেল পাবেন। এতে পাম্পগুলোয় ভিড় কমবে এবং প্রকৃত কৃষকরা হয়রানি থেকে রক্ষা পাবেন। তা ছাড়া ভুয়া কৃষক সেজে কেউ আর তেল নিয়ে খোলাবাজারে বিক্রি করতেও পারবে না।জেলা প্রশাসক জ্বালানি তেল নিয়ে জাতীয়ভাবে গৃহীত সিদ্ধান্তগুলো সবাইকে স্মরণ করিয়ে দেন। এসময় তিনি রোববারের (২৯ মার্চ) মধ্যেই সরকারি কর্মকর্তাদের পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ প্রদান করেন।সভায় আরও জানানো হয়, যারা মোটর সাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে পারবেন এবং হেলমেট পরা থাকবেন তারাই তেল পাবেন। এর ব্যতিক্রম হলেই মোবাইল কোর্টের আওতায় আনা হবে। এছাড়া যারা খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ফিলিংস্টেশনসহ মহসড়কে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিংয়ের ব্যবস্থাও করা হবে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জ্বালানি তেল সম্পর্কিত মূলবিষয়বস্তু তুলে ধরেন।আরও পড়ুন: ‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানিফিলিংস্টেশনগুলোতে নিরাপত্তার দাবি জানান জেলা ফিলিং স্টেশন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন। জবাবে নিরাপত্তা নিশ্চয়তার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক।সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উজ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা পেট্রোল পাম্প মালিক অ্যাসসিয়েশনের সভাপতি রাশিদুল ইসলাম ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গোয়েন্দা বিভাগের প্রতিনিধিসহ ফিলিং স্টেশন মালিকরা উপস্থিত ছিলেন।
Go to News Site