Collector
এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা | Collector
এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা
Somoy TV

এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা

চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খাতুনগঞ্জ করপোরেট শাখার ৮৪ কোটি ৪৯ লাখ টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ ১১ জন বিবাদীর বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।বৃহস্পতিবার অর্থ ঋণ আদালত-১ এর বিচারক (যুগ্ম জেলা জজ) মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।ব্যাংকের আবেদনে উল্লেখ করা হয়, ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রাখা হয়নি। এছাড়া ডিক্রি জারির পরও দায়িকদের মালিকানাধীন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি। ঋণের টাকা আদায়ে অন্য কোনো কার্যকর উপায় না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী দায়িকদের দেওয়ানি কারাদণ্ডের আবেদন জানায়।শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে পাঁচ মাসের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন।আরও পড়ুন: ইসলামী ব্যাংকে এস আলমের ফেরা এবং এমডির ছুটি কি এক সমীকরণ?সাজা পরোয়ানাপ্রাপ্তরা হলেন: ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, মোহাম্মদ সাইফুল আলম, ওসমান গনি, মো. রাশেদুল আলম, ফারজানা বেগম, আবদুস সামাদ, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, শহিদুল আলম, ফারজানা পারভীন এবং আহসানুল আলম। তাদের সবার বর্তমান ঠিকানা হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার এস আলম হাউস উল্লেখ করা হয়েছে।ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খাতুনগঞ্জ করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ দিদারুল আলম মজুমদার ব্যাংকের পক্ষে আবেদন ও হলফনামা দাখিল করেন। ব্যাংকের পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট রকিবুল আনোয়ার।দীর্ঘ শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ চূড়ান্ত আদেশ দেন।

Go to News Site