Collector
২২ মে: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? | Collector
২২ মে: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?
Somoy TV

২২ মে: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।আজ শুক্রবার, ২২ মে ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি১৫৪৫ - আফগান সম্রাট শের শাহ নিহত হন।১৭১২ - ষষ্ঠ ক্যারেল হাঙ্গেরির রাজা হিসেবে অভিষিক্ত।১৭৪৬ - রাশিয়া ও অষ্ট্রিয়া সহযোগিতা চুক্তি স্বাক্ষর।১৭৬২ - সুইডেন ও প্রুশিয়া শান্তিচুক্তি স্বাক্ষর। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৮০৩ - কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন।১৮৯৭ - টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়।১৯২৭ - চীনের নানশানে প্রচণ্ড ভূমিকম্পে দুই লক্ষ লোকের প্রাণহানি।১৯৩৯ - জার্মানির বার্লিনে ইতালী ও জার্মানির মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত।১৯৭২ - সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয় এবং দেশটি প্রজাতন্ত্র ঘোষিত হয়।১৯৯০ - উত্তর ও দক্ষিণ ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ ঘোষণা পত্রে দুই ইয়েমেনকে একত্রীকরণের কথা ঘোষণা করেন।১৯৯৪ - সম্মিলিত জার্মানীর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোমান হারজগ।২০০৪ - ভারতের কংগ্রেস জোটের মনোনীত দেশটির ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং শপথ গ্রহণ করেছিলেন।জন্ম ১৭৭০- রাজকুমারী এলিজাবেথ।১৭৭২ - রাজা রামমোহন রায়, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক।১৮২২ - কিশোরীচাঁদ মিত্র, বাঙালী লেখক,সমাজকর্মী।১৮৫৯ - আর্থার কোনান ডয়েল, স্কটিশ সাহিত্যিক, শার্লক হোম্‌সের গল্পসমূহের জন্য বিখ্যাত।১৯০৭ - অ্যার্জে, বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।১৯০৭ - লরন্স অলিভিয়ে, ইংরেজ অভিনেতা ও পরিচালক।১৯১৭ - সুনীতি চৌধুরী ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী।১৯৪৬ - জর্জ বেস্ট, আইরিশ ফুটবলার।১৯৫০ - স্বাতীলেখা সেনগুপ্ত, কিংবদন্তি বাঙালি মঞ্চাভিনেত্রী।মৃত্যু ১১৫৭ - জাপানের সম্রাট গো-রেইজেই।১৫৪৫ - আফগান সম্রাট শের শাহ। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৮৮৫ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।১৮৯৮ - এডওয়ার্ড বেলামি, মার্কিন লেখক এবং সমাজতন্ত্রী।১৯৬৬ - টম গডার্ড, ইংরেজ ক্রিকেটার।১৯৬৭ - ল্যাংস্টন হিউজ, মার্কিন কবি, কলাম লেখক, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক।১৯৯১ - শ্রীপাদ অমৃত ডাঙ্গে, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা।২০১১ -চিদানন্দ দাশগুপ্ত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ।২০১৮ - তাজিন আহমেদ, বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক। অন্যান্য আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস

Go to News Site