Somoy TV
গাইবান্ধায় লিচু দেয়ার প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমরান নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।সোমবার (১৮ মে) গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাতে অভিযুক্ত ওই যুবককে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে (ইউপি) সোপর্দ করেন স্থানীয়রা। আটক ইমরান (৩০) জেলার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের ইমদাদুল হক ব্যাপারীর ছেলে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর স্বজনরা অভিযোগ করেন, পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের ইমদাদুল হক ব্যাপারী সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের একটি লিচুর বাগান কেনেন। ইমদাদুল হকের ছেলে ইমরান ওই বাগান পাহারা দিতেন। সকালে ওই শিক্ষার্থী বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে লিচু দেয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যান ইমরান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। আরও পড়ুন: যুবকের এলোপাথাড়ি কোপে প্রাণ গেল ফুফুর, আহত মা-চাচি এ সময় শিশুটির চিৎকারে পাশে কাজ করতে থাকা তার দাদা এগিয়ে আসলে ইমরান তাকে ছেড়ে দেয়। পরে স্থানীয়রা তাকে রাতে আটক করে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান সরকার বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ এলে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।’
Go to News Site