Collector
খালি পেটে চা-কফি খাওয়া কী ক্ষতিকর? | Collector
খালি পেটে চা-কফি খাওয়া কী ক্ষতিকর?
Somoy TV

খালি পেটে চা-কফি খাওয়া কী ক্ষতিকর?

অনেকেরই অভ্যাস আছে সকালে উঠে খালি পেটেই কাজে লেগে পড়া। এটা করা অনেকটা ক্ষতিকর। তাই সকালে ঘুম থেকে কাজ শুরু করার আগে খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা।সকালে অফিস যাওয়ার তাড়ায় অনেকে না খেয়েই বেরিয়ে পড়েন। তারপর টুকটাক কিছু খেয়ে দুপুর গড়িয়ে আনেন অনেকে। কেউ কেউ আবার সকালে খালি পেটে চা বা কফি খান এটাও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি। তাই সকালে খালি পেটে কোন কাজটি করলে স্বাস্থ্যের জন্য ভালো হবে আর কোন কাজটি করলে স্বাস্থ্যের জন্য খারাপ হবে, সেটি জেনে নেয়া যাক। ১. সকালে কফি যতই পছন্দের হোক, সেটি কখনোই খালি পেটে খাবেন না। সকালে কোনো রকম খাবার খাওয়ার আগে কফি খেলে গ্যাস্ট্রিকের আশঙ্কা থাকে। এতে সারা দিন কাজের অসুবিধা এবং শারীরিক কষ্ট হতে পারে। আরও পড়ুন: ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেবে ৪ পানীয়২. খালি পেটে ঘুমানোও ক্ষতিকর। রাতে অনেক সময়ে কাজের চাপে ক্লান্ত হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়েন। অনেকে ভাবেন, তাতে ওজন কমাতেও সুবিধা হবে। কিন্তু উল্টে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। খালি পেটে ঘুমালে রক্তে শর্করার মাত্রা নেমে যেতে পারে। তাতে ঘুমেরও ক্ষতি হয়। সব মিলিয়ে পরের দিন শরীর দুর্বল লাগতে পারে।৩. সকালে উঠে অনেকেই ব্যায়াম করে থাকেন। কিন্তু একেবারে কিছু না খেয়ে ব্যায়াম করা শরীরের জন্য ক্ষতিকর। তা ছাড়া, সেই ব্যায়াম খুব একটা কাজে লাগবে না শরীরের। চিকিৎসকরা বলছেন, শরীরচর্চার এক ঘণ্টা আগে ভালোভাবে কিছু খেতে। তারপর ব্যায়াম শুরু করলে শরীরে শক্তি থাকে। ব্যায়াম ভালো হয়। আরও পড়ুন: সকালে কী খেলে সারাদিন তরতাজা থাকা যায় ৪. হঠাৎ পিঠ-কোমরে ব্যথা হলেই ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে। কিন্তু খালি পেটে ব্যথার ওষুধ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কিছু না খেয়ে ব্যথার ওষুধ খেলে পেটের সমস্যাও হতে পারে।

Go to News Site