Jagonews24
সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ, নির্যতন ও হত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর একালা অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে এই সড়কে যানবাহন কিছুটা ধীর গতিতে চলাচল করছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে বিক্ষোভ শুরু করে সড়কে অবস্থান নেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আরও পড়ুনছোট্ট রামিসার জন্য কাঁদছে পল্লবী, কুলখানিতে অংশ নিতে গ্রামে পরিবার রামিসা হত্যা: আসামির পক্ষে মামলা লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী তিনি বলেন, ‘স্থানীয় জনতা মিরপুর ১০ নম্বরে সড়কে অবস্থান নিয়েছে। শিশু রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আসামিদের বিচারের দাবিতে দুপুর ১২টার দিকে তারা সড়কের একপাশে অবস্থান নেয়। বর্তমানে একপাশের রাস্তার মাঝখানে আন্দোলন করছে। আমরা একটা সাইড দিয়ে এক লেনে গাড়িগুলো পাস করে দিচ্ছি। এখন যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক।’ গত মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বড় বোন রাইসা আক্তার চাচার বাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এ সময় ছোট বোন রামিসা তার সঙ্গে যেতে চাইলে তাকে বাসায় রেখে লুকিয়ে বের হয়ে যায় রাইসা। তবে বিষয়টি বুঝতে পেরে রামিসাও দরজা খুলে বড় বোনের পিছু নেয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় সামনের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) রামিসাকে জোর করে নিজের ফ্ল্যাটে নিয়ে যান। এরপর তার ওপর নির্যাতন চালানো হয় ও প্রমাণ লোপাট করতে হত্যা করা হয়। কেআর/কেএসআর
Go to News Site