Collector
ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প? | Collector
ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প?
Somoy TV

ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প?

চলমান ইরান যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বড় ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু ইরান যুদ্ধের কারণে সময়টা ‘অত্যন্ত খারাপ’। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ৪৮ বছর বয়সি ডনাল্ড ট্রাম্প জুনিয়র এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। একই সময়ে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য কাজ করছে ট্রাম্প প্রশাসন।  প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন জনগণের জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আরও পড়ুন: ট্রাম্পের চীন সফরের পরই তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করছে যুক্তরাষ্ট্র! ছেলের বিয়েতে যোগ দেবেন কিনা জানতে চাইলে ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘সে (ডনাল্ড ট্রাম্প জুনিয়র) চায় আমি বিয়েতে উপস্থিত থাকি। এটি একদম ঘরোয়া ও ব্যক্তিগত একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। তবে আমি ওকে বলেছি এই সময়টা আমার জন্য মোটেও ভালো নয়। আমার সামনে ইরান সংকট এবং অন্যান্য আরও কিছু জরুরি বিষয় রয়েছে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি এখন যে অচলাবস্থার মধ্যে আছে,  এই অবস্থায় বিয়েতে গেলে সংবাদমাধ্যম কীভাবে বিষয়টি তুলে ধরবে, সেটিও মাথায় আছে। তিনি বলেন, ‘এখানে আমি যেভাবেই করি না কেন, সমালোচিত হব। যদি যাই, তাহলে আমাকে আক্রমণ করা হবে। আর যদি না যাই, তাহলেও আমাকে আক্রমণ করা হবে— অবশ্যই ভুয়া সংবাদমাধ্যমের মাধ্যমে’। এরপর তিনি বলেন, “আশা করি তাদের দাম্পত্য জীবন খুব ভালো কাটবে।” আরও পড়ুন: ‘ডনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে বাংলাদেশে, ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবর চলতি সপ্তাহে বাহামাসের একটি ছোটো দ্বীপে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রথম স্ত্রী ইভানা মেরি জেলনিকোভার বড় সন্তান ডনাল্ড ট্রাম্প জুনিয়রের (৪৮) তার দীর্ঘদিনের বান্ধবী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এটি তার দ্বিতীয় বিয়ে, যেখানে শুধু নিকটাত্মীয় ও বন্ধু-স্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। ‘ডন জুনিয়র’ নামে পরিচিত ডনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। বিলাসবহুল রিয়েল এস্টেটভিত্তিক এই পারিবারিক প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি ট্রাম্পের ডানপন্থি ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ম্যাগা রাজনৈতিক এজেন্ডারও জোরালো সমর্থক। তথ্যসূত্র: এনডিটিভি

Go to News Site