Collector
বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান | Collector
বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান
Somoy TV

বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে শোকের মাতম। ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব সাধারণ মানুষ। নেক্কারজনক এই ঘটনার বিচারের দাবিতে এবার মুখ খুললেন মেগাস্টার শাকিব খান।সামাজিক যোগাযোগ মাধ্যমে রামিসার হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে শাকিব জানান, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু তার পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা সবার। নায়কের ভাষ্যমতে, রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এখন প্রয়োজন স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তি; যে শাস্তি ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে। বিচার প্রক্রিয়ার দীর্ঘতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। তার মতে, এখন সময় আইনের কঠোর প্রয়োগ। এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা। আইনের কঠোর প্রয়োগ প্রসঙ্গে শাকিব বলেন,এখন সময় আইনের কঠোর প্রয়োগ যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়; যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়, ‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’ শুধু শাকিব খান নন, সংগীতশিল্পী কনকচাঁপা, উপস্থাপক রুম্মান রশীদ খান, অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, নির্মাতা চয়নিকা চৌধুরী, নির্মাতা কাজল আরেফিন অমি, মাবরুর রশীদ বান্নাহ, অভিনেত্রী শবনম ফারিয়া, এলিনা শাম্মীসহ শোবিজের অনেকেই নেক্কারজনক এই ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Go to News Site