Collector
আপনারা চাইলে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ কায়েম করুন: বিএনপিকে আসিফ মাহমুদ | Collector
আপনারা চাইলে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ কায়েম করুন: বিএনপিকে আসিফ মাহমুদ
Jagonews24

আপনারা চাইলে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ কায়েম করুন: বিএনপিকে আসিফ মাহমুদ

বিএনপির উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আপনারা যদি চান তারেক রহমানকে নিয়ে কেউ কিছু বলতে পারবেন না, তাহলে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরশাসন কায়েম করুন। শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলে বিএনপির উদ্দেশে এ কথা বলেন তিনি। ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি-ছাত্রদল-যুবদলের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, তারেক রহমান বলেছিলেন তার একটা প্লান আছে। তার প্ল্যান কি নিজেদের ছাত্রসংগঠনের গুন্ডা-পান্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়া, সেটিই এখন মনে হচ্ছে। নামাজের পর আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কায়দায় হামলা করা হয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে সরকারকে যে কেউ প্রশ্ন করতে পারে। আমরা দেখছি, সরকারের সমালোচনা করার কারণে গ্রেফতার করতে, শেখ হাসিনাও এ কাজগুলো করতো। আপনারা যদি চান তারেক রহমানকে নিয়ে কেউ কিছু বলতে পারবেন না, তাহলে ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ এবং স্বৈরশাসন কায়েম করুন। এসময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এনএস/এমএএইচ/

Go to News Site