Somoy TV
ঈদুল আজহার আনন্দ বাড়াতে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। সিনেমায় প্রধান দুই চরিত্রে রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।বুধবার (২০ মে) রাতে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া সিনেমার প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে জানায়, ঈদের সিনেমার তালিকায় যুক্ত হচ্ছে ‘মালিক’। এ পোস্টারে গম্ভীর, রুক্ষ আর রহস্যময় লুকে ধরা দেন শুভ। ‘মালিক’ সিনেমার প্রথম পোস্টারে শুভ। ছবি: সংগৃহীত এরপর বৃহস্পতিবার (২১ মে) নায়ক-নায়িকার যৌথ একটি পোস্টার প্রকাশ করা হয়। দ্বিতীয় পোস্টারটিতে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন শুভ-মিম। ‘মালিক’ সিনেমার প্রথম পোস্টারে শুভ ও মিম। ছবি: সংগৃহীত আজ শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমার পোস্টারটি শেয়ার করেন মিম। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ঈদ মোবারক’। অ্যাকশন ঘরানার ‘মালিক’-এর গল্প এগোবে এক জেদি মানুষকে কেন্দ্র করে যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি। আরও পড়ুন: সময়মতো চিৎকার না দিলে ধর্ষণের চেষ্টা করতো: ফারিন খান নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে সিনেমায় বিদ্যা সিনহা মিম ভিন্নধর্মী অ্যাকশন চরিত্রে হাজির হবেন। চরিত্রটি ফুটিয়ে তুলতে মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে মিমকে। আরও পড়ুন: অনিশ্চয়তা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। তাই সিনেমাটি এরইমধ্যে আগ্রহ তৈরি করেছে দর্শকমহলে।
Go to News Site