Collector
শনিবার খোলা থাকবে ব্যাংক | Collector
শনিবার খোলা থাকবে ব্যাংক
Boishakhi News24

শনিবার খোলা থাকবে ব্যাংক

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ করতে শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকছে। পরদিন ২৪ মে রোববারও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে। গত ১৮ মে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহার আগে আর্থিক লেনদেন ও তৈরি পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ সহজ করতে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা ২৩ ও ২৪ মে নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে ২৫-৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। সরকারের ঈদুল আজহা সংক্রান্ত ছুটির ঘোষণার পর এ নির্দেশনা জারি করা হয়।

Go to News Site