Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম (১৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আক্কাস আলীর মেয়ে। তার বাবা সিলেটে শ্রমিক হিসেবে কাজ করেন। দীর্ঘদিন ধরে হালিমা মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার আমিনুল ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, শুক্রবার (২২ মে) দুপুরে বাসার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন হালিমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে Read More
Go to News Site