Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে শুক্রবার (২২ মে) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল শনিবার (২৩ মে) থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। রামিসার হত্যাকারী রানার বিষয়ে যা জানালেন ঢাকার ডিবিপ্রধান রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সি শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা আগেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না। বিস্তারিত পড়তে ক্লিক করুন। আবারও আলোচনায় তনু হত্যা মামলা, তদন্তে নতুন মোড়! ১০ বছর পর আবারও আলোচনায় এসেছে কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা মামলা। সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতারের পর মামলার তদন্তে নতুন গতি এসেছে। তনুর পোশাক থেকে সংগ্রহ করা চার পুরুষের নমুনার সঙ্গে মিলিয়ে দেখতে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব: আসিফ সহযোদ্ধাদের ওপর ভায়োলেন্স হলে নিজেরাও সেটা বেছে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠন নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ‘ডনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে বাংলাদেশে, ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবর মাথায় ঢেউখেলানো সোনালি চুলের জন্য নাম রাখা হয়েছে ‘ডনাল্ড ট্রাম্প’। এই মহিষটিকে আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। বাংলাদেশের এই মহিষের খবর প্রকাশিত হয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। পে স্কেল: নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য সুখবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হতে যাচ্ছে আগামী ১ জুলাই থেকে। জানা গেছে, এ বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রাখার পরিকল্পনা করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ শ্রেণির কর্মীরা। তাই তাদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site