Somoy TV
বন্ধু জাভি হার্নান্দেজের পথ অনুসরণ করে কোচিং অঙ্গনে পা রাখছেন স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। ফ্যাব্রিজিও রোমানো বলছেন, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ক্লাব গালফ ইউনাইটেডের দায়িত্ব নিতে চলেছেন তিনি।রোমানোর মতে, ইনিয়েস্তা ও মধ্যপ্রাচ্যের ক্লাবটির মধ্যে সমঝোতা হয়ে গেছে। এখন আনুষ্ঠানিক চুক্তি বাকি। তার মতো জাভিও ২০১৯ সালে মধ্যপ্রাচ্যের একটি ক্লাব দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন।২০২৪ সালে বুটজোড়া তুলে রাখার পর থেকেই ইনিয়েস্তা কোচিংয়ে আসার ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন। কোচিং লাইসেন্স সম্পন্ন করার কাজও করছিলেন তিনি। চলতি বছরের শুরুতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ইনিয়েস্তা বলেছিলেন, খুব দ্রুতই কোচিং শুরু করতে চান তিনি।আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিলেন গার্দিওলানিজের ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে ইনিয়েস্তা বলেন, কোচ হিসেবে ফুটবলকে একেবারে নতুন দৃষ্টিতে দেখতে হয়। শুধু নিজের খেলা নয়, পুরো দল, খেলোয়াড়দের সামর্থ্য ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। তার মতে, একজন কোচের সবচেয়ে বড় শক্তি হলো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা।বার্সেলোনা স্পেনের হয়ে অসংখ্য শিরোপা জেতা ইনিয়েস্তা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত। ২০১০ বিশ্বকাপের ফাইনালে তার করা গোল স্পেনকে এনে দিয়েছিল প্রথম বিশ্বকাপ শিরোপা।দেখার বিষয়, খেলোয়াড় হিসেবে যিনি এত সফল, কোচ হিসেবেও সেই সাফল্যের ছাপ রাখতে পারেন কি না।
Go to News Site