Collector
চকরিয়ায় বাসের ধাক্কায় নারী নিহত | Collector
চকরিয়ায় বাসের ধাক্কায় নারী নিহত
Somoy TV

চকরিয়ায় বাসের ধাক্কায় নারী নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মায়াফুল তার্কি (২৭) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন।শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মায়াফুল তার্কি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের ইয়াছিন আরাফাতের স্ত্রী। স্থানীয় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ নিহত নারীর পরিচয় নিশ্চিত করেছেন।হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে মালুমঘাট স্টেশন এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন মায়াফুল তার্কি। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: মেহেরপুরে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণমালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবর রহমান বলেন, 'দুর্ঘটনার পর স্বজনরা পুলিশকে না জানিয়েই মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Go to News Site