Collector
দারুণ জয়ে কারাভাহাল-আলাবা ও কোচ আরবেলোয়াকে বিদায় জানালো রিয়াল মাদ্রিদ | Collector
দারুণ জয়ে কারাভাহাল-আলাবা ও কোচ আরবেলোয়াকে বিদায় জানালো রিয়াল মাদ্রিদ
Somoy TV

দারুণ জয়ে কারাভাহাল-আলাবা ও কোচ আরবেলোয়াকে বিদায় জানালো রিয়াল মাদ্রিদ

লা লিগার শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে আগেই। বার্সেলোনার কাছে শিরোপা হাতছাড়া হলেও মৌসুমের শেষ ম্যাচটার মাহাত্ম্য রিয়াল মাদ্রিদের কাছে আলাদা। এটি যে একটা যুগের সমাপ্তি। টানা দ্বিতীয় শিরোপাহীন মৌসুমের পর যে ক্লাব ছাড়ছেন ঘরের ছেলে দানি কার্ভাহাল। রিয়ালের সেই টানা ৩ চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের সবশেষ সদস্য এই ফুলব্যাক অফ হোয়াইট জার্সিতে খেলে ফেললেন শেষ ম্যাচ। এমবাপ্পে-বেলিংহ্যামের নৈপুণ্যে জয় দিয়েই অধিনায়ককে বিদায় জানালো রিয়াল মাদ্রিদ।শনিবার (২৩ মে) সান্তিয়াগো বের্নাব্যুতে লা লিগা মৌসুমের শেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে গঞ্জালো গার্সিয়া ও জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে ও ব্রাহিম দিয়াজ বাকি গোল দুটি করেন।সফরকারী বিলবাওয়ের পক্ষে গোরকা গুরুজেতা এবং উরকো ইজেতা দুটি গোল শোধ করেন।এই জয়ের পর ৩৮ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লা লিগা মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদ। ৮ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। ভিয়ারিয়াল ও অ্যাতলেতিকো মাদ্রিদ সমান ৬৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানের জন্য লড়ছে। দুই দলের মধ্যে শেষ রাউন্ডের লড়াইয়ে হবে স্থান নির্ধারণ। আরও পড়ুন: হ্যারি কেনের দুর্দান্ত হ্যাটট্রিকে ৬ বছর পর ডিএফবি-পোকাল বায়ার্নের ঘরেএই মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন রিয়ালের একাডেমি থেকে উঠে আসা দানি কার্ভাহাল। ক্লাবের অধিনায়কের পাশাপাশি ডিফেন্ডার ডেভিড আলাবা, দানি সেবায়োসদেরও এটিই লস ব্লাঙ্কোদের হয়ে শেষ মৌসুম। কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গেও আর নতুন চুক্তি করা হচ্ছে না।বিলবাওয়ের বিপক্ষে কার্ভাহাল আর আলাবা খেললেন প্রথম একাদশেই, আর সেবায়োস বদলি হিসেবে নামলেন। ডাগআউটে শেষবারের মতো দাঁড়ালেন আরবেলোয়া। হতাশাজনক মৌসুমের শেষ ম্যাচটায় দল খেলল দারুণ উজ্জীবিত ফুটবল। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের ফটোসেশন: এপিম্যাচের ১২ মিনিটের মাথায় এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে কার্ভাহালের বাড়ানো বল ছুটে গিয়ে ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নেন গার্সিয়া। এরপর দারুণ গতিতে পোস্টের কাছাকাছি গিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান।মুহুর্মুহু আক্রমণে বিলবাওকে ব্যতিব্যস্ত রেখে ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। পিত্রাচের বাড়ানো বল ডি-বক্সে খুঁজে পেয়ে জালে পাঠান বেলিংহ্যাম।প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে রোমাঞ্চ ফেরায় বিলবাও। ইনাকি উইলিয়ামসের বাড়ানো ক্রস থেকে কোর্তোয়াকে পরাস্ত করেন গুরুজেতা। GRACIASTHANK YOUDANKEMERCIGRAZIE pic.twitter.com/OfV3DNMwnU— Real Madrid C.F. (@realmadrid) May 23, 2026 দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও রিয়ালের গোল। এবার জালের দেখা পান এমবাপ্পে। আলভারো কারেরাসের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে বল পোস্টে পাঠান এই ফরাসি।ম্যাচের বয়স যখন ৭০ মিনিট, তুমুল করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়েন আলাবা। সতীর্থরা এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলায় এবং আলিঙ্গন করে। এরপর ডাগআউটে পরিবারের কাছে ফিরে যান এই অস্ট্রিয়ান। আরও পড়ুন: সান ম্যারিনো পরীক্ষায় পাশ করলে তবেই ডুলির সঙ্গে চূড়ান্ত চুক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী৮৪ মিনিটে মাঠ ছাড়েন কার্ভাহাল। দুই দলের খেলোয়াড়রা এ সময় এই স্প্যানিশ কিংবদন্তিকে গার্ড অব অনার দেন। আর পুরোটা সময় দাঁড়িয়ে করতালি দেন বের্নাব্যুর দর্শকরা। কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে ডাগআউটে পরিবারের কাছে ফিরে যান কারভাহাল।এর ৪ মিনিট পর জালের দেখা পান ব্রাহিম দিয়াজ। এমবাপ্পের বাড়ান বল থেকে পেত্রাচ খুঁজে নেন এই মরোক্কানকে। দারুণ গতিতে ছুটে গিয়ে বল জালে পাঠান তিনি।

Go to News Site