Collector
যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প সরানোর অনুমতি পেল ইরান | Collector
যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প সরানোর অনুমতি পেল ইরান
Somoy TV

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প সরানোর অনুমতি পেল ইরান

ইরান আসন্ন বিশ্বকাপের জন্য তাদের অনুশীলন ক্যাম্পের সদর দপ্তর যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফাকে রাজি করাতে সফল হয়েছে। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে ইরান ফুটবল ফেডারেশন অ্যারিজোনায় ক্যাম্প করার পূর্বনির্ধারিত পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের বিশ্বকাপ বেসক্যাম্প স্থানান্তরের অনুমোদন দিয়েছে। আগে দলটির প্রস্তুতি শিবির হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে। তবে এখন ‘টিম মেল্লি’ তাদের সদর দপ্তর স্থাপন করবে মেক্সিকোর তিহুয়ানায়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের ঘোষণা দেন। সম্প্রসারিত ৪৮ দলের বিশ্বকাপ চলাকালে উত্তর আমেরিকায় দলের অবস্থানকে ঘিরে জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্স ছেড়ে দেওয়ার পেছনে মূল কারণ ছিল মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা। নিরাপত্তা কর্মকর্তারা ও ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সম্ভাব্য বিঘ্ন এবং দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আরও পড়ুন: হ্যারি কেনের দুর্দান্ত হ্যাটট্রিকে ৬ বছর পর ডিএফবি-পোকাল বায়ার্নের ঘরেতিহুয়ানায় স্থানান্তরের মাধ্যমে দলকে আরও নিয়ন্ত্রিত পরিবেশে রাখা সম্ভব হবে বলে মনে করছে ফেডারেশন। নতুন ঘাঁটির সব ধরনের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, সেখানে ‘অনুশীলন মাঠ, জিম, ব্যক্তিগত রেস্তোরাঁ এবং দলের প্রয়োজনীয় সব সুবিধাই’ থাকবে।ফেডারেশন সভাপতি মেহদি তাজ পুরো কূটনৈতিক প্রক্রিয়ার বিস্তারিতও তুলে ধরেন। ফেডারেশনের গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, এই স্থানান্তরের অনুমোদন পেতে ফিফার সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করতে হয়েছে।তাজ বলেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের বেসক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। সৌভাগ্যবশত, আমরা ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে ইস্তাম্বুলে যে বৈঠকগুলো করেছি এবং তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে যে ওয়েবিনার বৈঠক হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে দলের বেস পরিবর্তনের আবেদন অনুমোদন পেয়েছে।’নিরাপত্তার পাশাপাশি তিহুয়ানায় যাওয়ায় গ্রুপ জি-তে ইরানের ম্যাচগুলোর যাতায়াতও সহজ হবে। দলটি ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলবে, এরপর সিয়াটলে মিশরের মুখোমুখি হবে। তিহুয়ানার অবস্থান লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি হওয়ায় প্রথম দুই ম্যাচের সফর অনেক সহজ হবে। আরও পড়ুন: দারুণ জয়ে কারাভাহাল-আলাবা ও কোচ আরবেলোয়াকে বিদায় জানালো রিয়াল মাদ্রিদএছাড়া ফেডারেশন মনে করছে, এই সিদ্ধান্তে ভিসা ও ভ্রমণসংক্রান্ত জটিলতাও কমবে। মেহদি তাজ জানান, দলটি ‘সম্ভবত ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করে মেক্সিকোতে যাতায়াতও করতে পারবে।’বিশ্বকাপে টানা চতুর্থবার অংশ নিতে যাওয়া ইরানের জন্য এই পরিবর্তনটি বড় একটি পদক্ষেপ। দলটি এবার ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরোনোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

Go to News Site