Collector
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী? | Collector
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী?
Somoy TV

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী?

উদ্বেগজনক হারে বাড়ছে বায়ুদূষণ। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুমানের দিক থেকে আজ রোববার সকালে আবারও শীর্ষ অবস্থানে চলে এসেছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে বৈশ্বিক দূষণের এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে অষ্টম স্থানে।সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, আজ সকাল সোয়া ৭টায় দিল্লির বায়ুমানের সূচক ছিল ১৭৩। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী এই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ১৭০ স্কোর নিয়ে দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১৬৫ স্কোর নিয়ে যৌথভাবে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে চিলির সান্তিয়াগো এবং ইন্দোনেশিয়ার জাকার্তা। এ ছাড়া ১৬১ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর রয়েছে পঞ্চম স্থানে। আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় আজ সকালে ঢাকার বায়ুমানের স্কোর রেকর্ড করা হয়েছে ১০৮। বাতাসের এই মান সাধারণত সাধারণ মানুষের জন্য খুব বেশি ক্ষতিকর না হলেও শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। চিকিৎসকদের মতে, এই পরিস্থিতিতে ঘরের বাইরে বের হলে বিশেষ সতর্কতা অবলম্বন করা এবং মাস্ক ব্যবহার করা জরুরি। আরও পড়ুন: জলবায়ু সংকট মোকাবিলায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ: পরিবেশমন্ত্রীআইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ নগরবাসীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।মেগাসিটি ঢাকার বায়ুদূষণ এখন আর কোনো সাময়িক সমস্যা নয়, বরং এটি নাগরিক জীবনের অন্যতম বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে এই দূষণ চরম আকার ধারণ করলেও বর্ষার আগমনের এই সময়েও ঢাকার বাতাস পুরোপুরি নির্মল হচ্ছে না।

Go to News Site