Collector
হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, কোন দিন কী করবেন হাজিরা? | Collector
হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, কোন দিন কী করবেন হাজিরা?
Somoy TV

হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, কোন দিন কী করবেন হাজিরা?

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সোমবার। জিলহজ মাসের ৮ তারিখ মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজ শুরু হয়। সেই লক্ষ্যে সারাবিশ্ব থেকে আগত হাজিরা নিজেদের প্রস্তুত করছেন।ইসলামের অন্যতম স্তম্ভ হজ। যা পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হন পবিত্র মক্কায়। সৌদি আরবে আজ ৭ জিলহজ। ৮ জিলহজ মিনায় অবস্থান, এরপর ৯ জিলহজ আরাফাতে অবস্থান, ১০ জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ—এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। আরও পড়ুন: এক যুগ ধরে হজের খুতবা দিয়েছেন যারা রোববার হাজিরা মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কেউ করছেন বাইতুল্লাহ শরিফের তাওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ। আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে। হজ একটি ধৈর্য, আত্মত্যাগ ও আনুগত্যের অনুশীলন। তাই এর প্রতিটি ধাপে রয়েছে গভীর অর্থ। ৭ জিলহজ মূলত প্রস্তুতির দিন হলেও, এর গুরুত্ব কম নয়। কারণ কাল থেকে শুরু হবে আল্লাহর পথে এক ঐতিহাসিক যাত্রা। আরও পড়ুন: তাওয়াফের সময় খাওয়া ও পানি পান করা যাবে? নবীজি হজের মূল আনুষ্ঠানিকতা বলতে আরাফাতের ময়দানে অবস্থানকে বুঝিয়েছেন। আর সে আরাফাতের ময়দানে পৌঁছার কাজ শুরু হয় এই ৭ জিলহজের প্রস্তুতি থেকেই।

Go to News Site