Somoy TV
জনবল নেবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল ও ক্যাশ)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ব্যাংক সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি।পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল ও ক্যাশ)।আবেদনের যোগ্যতাযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে এমবিএম, এমবিএ, স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি (বা সমমানের জিপিএ বা সিজিপিএ) গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া শিক্ষাজীবনের যেকোনো একটি স্তরে অবশ্যই প্রথম বিভাগ বা (সমমানের জিপিএ বা সিজিপিএ) থাকতে হবে। পদসংখ্যা: নির্দিষ্ট নয় (যোগ্যতা সাপেক্ষে)।কাজের ধরন: ফুলটাইম।কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান। আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে লোকবল নেবে ব্যাংক এশিয়া, পদসংখ্যা নির্ধারিত নয় বেতন ও সুযোগ–সুবিধানির্বাচিত প্রার্থীরা এক বছরের শিক্ষানবিশ সময়ে প্রতি মাসে সাকল্যে ৩৫ হাজার টাকা বেতন পাবেন। শিক্ষানবিশ সময় সফলভাবে শেষ করার পর ‘জুনিয়র অফিসার (জেনারেল–ক্যাশ)’ হিসেবে চাকরি স্থায়ী করা হবে। তখন ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধাসহ প্রারম্ভিক মাসিক বেতন হবে ৪৬ হাজার ৯৩৩ টাকা।বয়স: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। বাছাইয়ের প্রক্রিয়া—আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এরপর প্রার্থীদের একটি লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। আরও পড়ুন: বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আবেদনের প্রক্রিয়া: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এসবিএসি ব্যাংকের অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে সম্প্রতি তোলা ছবিসহ অনলাইনে আবেদন করতে হবে।
Go to News Site