Collector
মামদানির উদ্যোগে ৫০ ডলারে বিশ্বকাপ, উচ্ছ্বসিত নিউইয়র্কবাসী | Collector
মামদানির উদ্যোগে ৫০ ডলারে বিশ্বকাপ, উচ্ছ্বসিত নিউইয়র্কবাসী
Somoy TV

মামদানির উদ্যোগে ৫০ ডলারে বিশ্বকাপ, উচ্ছ্বসিত নিউইয়র্কবাসী

বিশ্বকাপ উপলক্ষ্যে নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য ৫০ ডলারে বিশ্বকাপ ম্যাচ দেখার ব্যবস্থা করায় প্রশংসায় ভাসছেন মেয়র জোহরান মামদানি। লটারির মাধ্যমে এই টিকিট পাওয়া লাগবে বলে অনেকের অবশ্য মন খারাপ। তবে দারুণ এই উদ্যোগ নিউইয়র্কে ফুটবল উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়েছে গোটা বিশ্বে। স্বাগতিক দেশ আমেরিকায় যা লেগেছে বিশেষভাবে। সেই উন্মাদনায় এবার নতুন চমক দেখালো নিউইয়র্ক সিটি। মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাও আবার লটারির মাধ্যমে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে উৎসবের রঙে সেজেছে নিউইয়র্কের টাইমস স্কয়ার। বিশাল বিলবোর্ড, ফুটবল স্টোর আর সমর্থকদের উত্তেজনায় জমে উঠছে শহর। বিশ্বকাপ ম্যাচের টিকিটের দাম যেখানে অনেকের নাগালের বাইরে, সেখানে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে বিশেষ লটারির। এক হাজার টিকিট মাত্র ৫০ ডলারে দেয়া হবে স্থানীয় বাসিন্দাদের। নিউইয়র্ক মেয়র জোহরান মামদানি জানিয়েছেন পাঁচটি গ্রুপ ম্যাচ এবং দুটি নকআউট ম্যাচের টিকিট থাকবে এই অফারে। আর এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাস নিউইয়র্কবাসীর মাঝে। শহরের এক বাসিন্দা বলেন, ‘এই টিকিটগুলো লটারির মাধ্যমে দেয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার আবেদন নেয়া হবে। মানুষকে বিশ্বকাপে আগ্রহী করার জন্য এটা দারুণ একটি আইডিয়া ‘ আরেক বাসিন্দা বলেন, ‘আমি খুব এক্সাইটেড। সত্যিকারের নিউইয়র্কার হিসেবে টিকিট জিততে চাই। নিউইয়র্কবাসীর জন্য এটা দারুণ একটি সুযোগ। যেখানে বিশ্বকাপের টিকিটের জন্য হাজার ডলার খরচ করতে হয় সেখানে মাত্র ৫০ ডলারে টিকিট পাওয়া অকল্পনীয়।’ আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প সরানোর অনুমতি পেল ইরান তবে সবাই যে পুরোপুরি খুশি, তাও নয়। অনেকের মতে, বিশ্বকাপের টিকিট এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক নারী বাসিন্দা বলেন, ‘এখন বিশ্বকাপ দেখতে হলে মিলিয়নিয়ার হতে হয়। তাই এই ৫০ ডলারের উদ্যোগটা দারুণ।’ আরেকজন বলেন, ‘অনেকেই মামদানিকে কমিউনিস্ট, সন্ত্রাসীদের সহযোগী বলে গালমন্দ করেন। তার দারুন এই উদ্যোগের প্রশংসা করা উচিত। আমি তার পক্ষে আছি।’ আরও পড়ুন: চূড়ান্ত স্কোয়াড বাছাই করতে আর্জেন্টিনা দলে কাটছাঁট শুরু করেছেন স্ক্যালোনি ২৫ মে থেকে শুরু হবে এই লটারি কার্যক্রম। নির্বাচিত বিজয়ীরা দুটি করে টিকিট কিনতে পারবেন। থাকবে ফ্রি বাস সার্ভিসও। বিশ্বকাপের আগে নিউইয়র্কে এখন একটাই আলোচনা কে পাচ্ছেন সেই সোনার টিকিট।

Go to News Site