Somoy TV
আইনি জালে ফেঁসেছেন টালিউডের দুই অভিনয়শিল্পী পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় উসকানির অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের গড়িয়াহাট থানায় পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন। পাঁচ বছর আগের একটি সোশ্যাল পোস্টকে কেন্দ্র করে এই এফআইআর দায়ের করা হয়। থানায় অভিযোগের পর তদন্ত শুরু হলে পুলিশ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে তলব করে। নির্দেশ অনুযায়ী, শনিবার (২৩ মে) দুপুরে গড়িয়াহাট থানায় হাজিরা দেন স্বস্তিকা। প্রায় এক ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বস্তিকার হাজিরার পর এবার সবার নজর পরমব্রতের দিকে। থানায় করা অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন পরমব্রত সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ সেই পোস্টের প্রতিক্রিয়ায় স্বস্তিকা মন্তব্য করেছিলেন, ‘হাহাহা হোক হোক!’ অভিযোগকারীর দাবি, সে সময় রাজ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য হিংসাত্মক পরিবেশ বাড়িয়ে তোলে। আরও পড়ুন: হাসপাতালে দর্শনা বণিক অভিযোগপত্রে বলা হয়েছে, ওই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই প্রেক্ষাপটে অভিনেতা-অভিনেত্রীর মন্তব্যকে উসকানিমূলক হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়েছে। তবে এফআইআর দায়ের হওয়ার পর এখন পর্যন্ত পরমব্রত বা স্বস্তিকা—কেউই প্রকাশ্যে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। আরও পড়ুন: সাইবার ক্রাইম সেলের দ্বারস্থ রূপাঞ্জনা
Go to News Site