Collector
মুন্সীগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, পুড়ল ১০ দোকান | Collector
মুন্সীগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, পুড়ল ১০ দোকান
Somoy TV

মুন্সীগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, পুড়ল ১০ দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের আরও অনেক দোকান রক্ষা পেয়েছে।রোববার (২৪ মে) ভোর ৪টা ৪৯ মিনিটের দিকে শ্রীনগর আটপাড়া এলাকায় শ্রীনগর কোল্ড স্টোরেজের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি জানান, আগুনে একটি একচালা টিনশেড মার্কেটের ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে পাঁচটি দোকান খালি ছিল এবং পাঁচটি দোকানে মালামাল ছিল। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে দুটি মুদি দোকান, দুটি চায়ের দোকান এবং একটি সিএনজি।আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজটঅগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন আব্দুর রশিদ, রহিম, আবুল, বাবুল, জানে আলম, আলাউদ্দিন, মিন্টু, আলী আকবর, বাচ্চু ও রিপন।

Go to News Site