Collector
হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মাঝেই ছবি-ভিডিও শেয়ার করা যাবে | Collector
হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মাঝেই ছবি-ভিডিও শেয়ার করা যাবে
Jagonews24

হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মাঝেই ছবি-ভিডিও শেয়ার করা যাবে

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন এক আপডেট, যা ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইল শেয়ার করাকে আরও সহজ ও দ্রুত করবে। নতুন এই আপডেটে যুক্ত হয়েছে আধুনিক ডিজাইনের মিডিয়া অ্যাটাচমেন্ট শিট, যার মাধ্যমে চ্যাট না ছাড়াই দ্রুত সাম্প্রতিক ফাইল পাঠানো যাবে। প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি দেখা গেছে হোয়াটসঅ্যাপ ফর আইওএস-এর ২৬.১৯.৭৫ ভার্সনে। আপডেটের পর ব্যবহারকারীরা চ্যাটে থাকা ‘+’ বাটনে ট্যাপ করলেই নতুন ধরনের মিডিয়া শেয়ার ইন্টারফেস দেখতে পাবেন। স্ক্রিনের উপরের অংশে থাকবে ডকুমেন্ট, ছবি, লোকেশনসহ বিভিন্ন শেয়ার অপশন। আর নিচের অংশে দেখা যাবে ফোনে সাম্প্রতিক সংরক্ষিত ছবি ও ভিডিওর প্রিভিউ। নতুন ডিজাইনের সবচেয়ে বড় সুবিধা হলো, এখন আর মিডিয়া নির্বাচন করতে আলাদা করে পুরো গ্যালারি খুলতে হবে না। হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক ফাইলগুলোকে ৪×৪ গ্রিড আকারে দেখাবে, ফলে প্রয়োজনীয় ছবি বা ভিডিও খুঁজে পাওয়া অনেক সহজ হবে। একই সঙ্গে ব্যাকগ্রাউন্ডে চ্যাট স্ক্রিনও দেখা যাবে, তাই কথোপকথনের ধারাবাহিকতাও নষ্ট হবে না। ফাঁস হওয়া স্ক্রিনশটগুলোতে দেখা গেছে, নতুন ইন্টারফেসটি আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার ও ইউজার-ফ্রেন্ডলি। যারা নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন, তাদের জন্য এই পরিবর্তন বেশ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সীমিত সংখ্যক আইফোন ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছে দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে পারফরম্যান্স ও স্থিতিশীলতা যাচাই করার পর ধাপে ধাপে সব আইওএস ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে। যাদের ফোনে এখনো নতুন ফিচারটি দেখা যাচ্ছে না, তারা হোয়াটসঅ্যাপ অ্যাপ স্টোর পেজ থেকে অ্যাপের সর্বশেষ ভার্সন আপডেট করে কিছুদিন অপেক্ষা করতে পারেন। কারণ হোয়াটসঅ্যাপ ধীরে ধীরে এই আপডেট সবার জন্য রোলআউট করছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিয়মিত নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন মিডিয়া অ্যাটাচমেন্ট শিট আপডেটটিকেও দ্রুত ও স্মুথ ফাইল শেয়ারিংয়ের দিকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আরও পড়ুনব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাকড হয়েছে বুঝবেন যেভাবে কেএসকে

Go to News Site