Collector
উত্তরের ঈদযাত্রায় ‘গলার কাঁটা’ হতে পারে নির্মাণাধীন এলেঙ্গা ফ্লাইওভার | Collector
উত্তরের ঈদযাত্রায় ‘গলার কাঁটা’ হতে পারে নির্মাণাধীন এলেঙ্গা ফ্লাইওভার
Somoy TV

উত্তরের ঈদযাত্রায় ‘গলার কাঁটা’ হতে পারে নির্মাণাধীন এলেঙ্গা ফ্লাইওভার

শুরু হয়েছে ঈদ যাত্রা। যানজটের ভোগান্তি এড়াতে আনুষ্ঠানিক ছুটির আগেই বাড়ি ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের কর্মজীবী মানুষ।ঝক্কি ঝামেলা ও যানজটের কবল থেকে বাঁচতে সরকারি ছুটির আগে থেকেই ঈদ যাত্রা শুরু হয়েছে। বাস ট্রাক পিকআপ, মটর সাইকেলসহ যে যার মতো করে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছেন উত্তর জনপদের মানুষ। ঈদকে কেন্দ্র করে সকালের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানবাহনগুলো স্বাভাবিক গতিতেি চলছে নিরাপদে ফিরতে পারছেন ঈদে ঘরমুখো মানুষ। তবে ঈদের দিন যতোই ঘনিয়ে আসছে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় যানজটের শঙ্কা তৈরি হচ্ছে। মহাসড়কে গাজীপুরের ভোগরা থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনগুলো স্বাভাবিক গতিতে আসতে পারলেও। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের কাজ চলমান রয়েছে। আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজটঅন্যদিকে এলেঙ্গা বাসস্টপে রাস্তার বিশাল জায়গা দখল করে ফ্লাই ওভারের নির্মাণ কাজ চলছে। এতে গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতে যানবাহন আসতে পারলে এলেঙ্গা নির্মাণাধীন ফ্লাই ওভার গলার কাটা হতে পারে। আর এখান থেকেই যানজটের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল পুলিশ সুপার সামছুল আলম জানান, ঈদে ঘরমুখো মানুষদের নিরাপদে পৌঁছে দিতে মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ভোগান্তি এড়াতে সার্বক্ষণিক নজরদারি রাখছেন তারা।

Go to News Site