Somoy TV
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ; যা আগের অর্থবছরের তুলনায় বেড়েছে।শনিবার (২৩ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দ ছিল ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। তবে সম্প্রতি ৩০ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জুলাই-এপ্রিল মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ৮৬ হাজার ৫১৬ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৪১ দশমিক ৪১ শতাংশ। আরও পড়ুন: ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা আইএমইডির ওয়েবসাইটে বিশ্লেষণ করে দেখা যায়, গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে ব্যয় হয়েছিল ৯৩ হাজার ৪২৪ কোটি টাকা। যা মোট এডিপি বরাদ্দের ৪১ দশমিক ৩১ শতাংশ। আর গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দশ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৪৯.২৬ শতাংশ। এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ৫০.৩৩ শতাংশ ও ২০২১-২২ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৫৪.৫৭ শতাংশ। এদিকে গত এপ্রিল মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৫.২২ শতাংশ বা ১০ হাজার ৯০৮ কোটি টাকা। আর গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৪.৬৬ শতাংশ।
Go to News Site