Jagonews24
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) রাতে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মামুন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে মো. সাখাওয়াত হোসাইনকে আহ্বায়ক এবং মো. রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বাহারুল ইসলাম, মামুন মিয়া ও মাহবুবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে আরও ছয়জনকে যুগ্ম আহ্বায়ক, পাঁচজনকে যুগ্ম সদস্য সচিব এবং ৫১ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসাইন বলেন, উলিপুরে সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা একসঙ্গে কাজ করবেন। রোকনুজ্জামান মানু/এনএইচআর/জেআইএম
Go to News Site