Somoy TV
রাজধানীর গাবতলী পশুর হাটের নিরাপত্তায় ২৪ ঘণ্টা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।রোববার (২৪ মে) গাবতলী হাট পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। র্যাবের মহাপরিচালক বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার যেন কোনো হয়রানির শিকার না হন, সেজন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। আরও পড়ুন: চাহিদা কম বড় গরুর, ছোট আর মাঝারিতে ঝুঁকছে ক্রেতা মো. আহসান হাবীব পলাশ বলেন, রোবাস্ট প্যাট্রলিং চালু করা হয়েছে। ২৪ ঘণ্টা ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জাল টাকা শনাক্তে মেশিন বসানো হয়েছে।
Go to News Site