Collector
ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার দাবি | Collector
ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার দাবি
Somoy TV

ইসলামী ব্যাংকসমূহ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনার দাবি

ইসলামী ব্যাংকসমূহ থেকে অবৈধভাবে পাচারকৃত টাকা অবিলম্বে দেশে ফেরত আনার দাবিতে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানার ও আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করেন সাধারণ গ্রাহক ও স্থানীয় সচেতন মহল।রোববার (২৪ মে) বেলা ১১ টায় ​কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংক সমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধনে লিখিত ব্যানার নিয়ে অংশ নেন। জেলার সদর উপজেলা ল, পাঁচবিবি এবং কালাই উপজেলাসহ বিভিন্ন ইউনিটের সচেতন গ্রাহক ফোরাম পৃথক পৃথকভাবে এই মানববন্ধনের ডাক দেয়। ​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা সাধারণ আমানতকারীদের অর্থ। এই অর্থ উদ্ধার না হওয়া পর্যন্ত সাধারণ গ্রাহকদের ক্ষোভ ও আন্দোলন থামবে না। আরও পড়ুন: জয়পুরহাটে সীমান্তে স্বর্ণসহ পাচারকারী আটক মানববন্ধনে বক্তব্য রাখেন এই ফোরামের সভাপতি ইনামুল হক হেলাল, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল বাতেনসহ অন্যান্য গ্রাহকরা।

Go to News Site