Collector
আমরা সবচেয়ে ব্যবসাবান্ধব সরকার: ববি হাজ্জাজ | Collector
আমরা সবচেয়ে ব্যবসাবান্ধব সরকার: ববি হাজ্জাজ
Somoy TV

আমরা সবচেয়ে ব্যবসাবান্ধব সরকার: ববি হাজ্জাজ

বিএনপির সরকার দেশের সবচাইতে ব্যবসাবান্ধব সরকার জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প নেয়ার পর ঠিক মতো খাবার পৌঁছাতে না পারলে জনগণের সঙ্গে অন্যায় করা হবে।রোববার (২৪ মে) রাজধানীর প্রাইমারি টিচার্স ট্রেইনিং ইনস্টিটিউটে সব জেলার ডিপিও এবং মিড-ডে মিল সরবারহকারী ঠিকাদারদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, ‘আমরা সবচেয়ে ব্যবসাবান্ধব সরকার। আমরা শুধু চাই, কাজগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন হোক।’ আরও পড়ুন: শিশুদের দায়িত্ববোধ শেখাতে ধাপে ধাপে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ প্রতিমন্ত্রী বলেন, আমরা শুধু চাই বাজেটের এক শতাংশ ব্যয়ে চালু করা এ পাইলট প্রজেক্টে যেন বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবার সরবারহ করতে পারি। এক্ষেত্রে সরবারহকারী এবং সরকারকে যৌথভাবে কাজ করতে হবে। আরও পড়ুন: স্কুল ফিডিংয়ে মায়েদের সম্পৃক্ততায় ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ প্রতিমন্ত্রীর বাচ্চাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মিড-ডে মিলে পুষ্টিকর খাবার সরবারহ করতে ঠিকাদারদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়। এর ফলে বাচ্চাদের স্কুলে উপস্থিতির প্রবণতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। মিড-ডে মিলকে স্বাস্থ্যসম্মত এবং প্রতিটি খাবারকে ব্যাচ নম্বরের মাধ্যমে শনাক্তকরণ প্রক্রিয়া চালুর প্রস্তাব উঠে আসে আলোচনায়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরবারহকারীদের রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

Go to News Site