Collector
ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ | Collector
ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ
Somoy TV

ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) কারা অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার চারজন বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে। খুব শিগগিরই তাদের মুক্তি দেয়া হবে।সাজা মওকুফ পাওয়া ব্যক্তিরা হলেন-ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার; খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ; রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুযা এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারে কয়েদি আব্দুল মালেক।

Go to News Site