Somoy TV
জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদের ছাদে সৌরশক্তি উদ্বোধনের পর তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে এ কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়, কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। জলবায়ুর কষাঘাতে জর্জরিত বাংলাদেশ। তাই পরিবেশবান্ধব জ্বালানির বিকল্প নেই। আরও পড়ুন: এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী এ সময় নাগরিকদের এর সঙ্গে সম্পৃক্ততার আহ্বান জানান তারেক রহমান।
Go to News Site