Collector
‘রকস্টার’র অফিশিয়াল পোস্টার প্রকাশ করলেন শাকিব খান | Collector
‘রকস্টার’র অফিশিয়াল পোস্টার প্রকাশ করলেন শাকিব খান
Somoy TV

‘রকস্টার’র অফিশিয়াল পোস্টার প্রকাশ করলেন শাকিব খান

নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’র অফিশিয়াল পোস্টার। পোস্টারে আধুনিক লুকে ধরা দিয়েছেন নায়ক।রোববার (২৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘রকস্টার’ সিনেমার অফিশিয়াল পোস্টারটি আপলোড করেন শাকিব। পোস্টারে দেখা যাচ্ছে, লাল মার্সিডিজ গাড়িতে লাল পোশাক পরে রাজকীয় ভঙ্গিতে বসে আছেন নায়ক। হাতে ধরে রেখেছেন ছয় তারের গিটার।ক্যাপশনে শাকিব খান লেখেন,মঞ্চ প্রস্তুত। সেই মুহূর্ত এসে গেছে। এই হলো রকস্টার-এর অফিশিয়াল পোস্টার! ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্য করেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এ সিনেমায় গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকসহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। বাঁ থেকে সাবিলা, শাকিব ও মিথিলা। ছবি: সংগৃহীত সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। নির্মাতার আশা, মুক্তির আগেই সিনেমার গান, পোস্টার ও প্রচারণা দর্শকদের মধ্যে তৈরি করবে বাড়তি উন্মাদনা ও অগ্রিম ঈদের আমেজ।

Go to News Site