Collector
কমছে না হামের প্রকোপ, বাড়ছে নিউমোনিয়ার মতো জটিলতাও | Collector
কমছে না হামের প্রকোপ, বাড়ছে নিউমোনিয়ার মতো জটিলতাও
Somoy TV

কমছে না হামের প্রকোপ, বাড়ছে নিউমোনিয়ার মতো জটিলতাও

তিন মাস পেরিয়ে গেলেও থামছে না হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন করে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে হামে আক্রান্ত শিশুদের। চিকিৎসকরা বলছেন, হামের সঙ্গে নিউমোনিয়ার মতো জটিলতাও বাড়ছে কিছু রোগীর মধ্যে। শিশুর শরীরে জ্বরের সঙ্গে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের৷ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হামে আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে রাজধানীর শিশু হাসপাতাল ও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতালে শিশুদের সঙ্গে আসা অভিভাবকদের অভিযোগ, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে আসার আগে হামে আক্রান্ত শিশুদের ভর্তি করাতে গিয়ে নানা জটিলতা ও ভোগান্তির মুখে পড়তে হয়েছে তাদের। তবে বর্তমানে চিকিৎসাসেবা কিছুটা স্বাভাবিক হলেও অতিরিক্ত রোগীর চাপের কারণে এখনও কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আরও পড়ুন: লিভার রোগ প্রতিরোধে দৃঢ় অবস্থান তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী দায়িত্বরত চিকিৎসকরা জানান, আগের তুলনায় বর্তমানে হামের সংক্রমণ কিছুটা কম দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে নতুন করে ভেন্টিলেশনের ব্যবস্থাও চালু করা হয়েছে, যাতে জটিল অবস্থায় থাকা শিশুদের দ্রুত চিকিৎসা দেয়া সম্ভব হয়। আরও পড়ুন: ৬ মাসের কম বয়সি হাম রোগীর সংখ্যা বাড়ছে হামের সঙ্গে নিউমোনিয়া বা তীব্র জ্বর দেখা দিলে আক্রান্ত শিশুদের দ্রুত আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়ার পরামর্শ দেন তারা৷

Go to News Site